সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩

বাস-সিএনজি সংঘর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‍বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ময়মনসিংহ ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্নাতকোত্তর সালমা আজাদী (২৫), উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামুল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও সিএনজিচালিত অটোরিকশাচালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
গুরুতর আহতরা হলেন নিহত রুবাইরা তাজনিমের বাবা এনামুল হক শামীম, মা শাহিদা খাতুন ও চাচি মনি আক্তার। ত্রিশাল থানার ওসি কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে আবারও ঢাকায় ফেরার জন্য ত্রিশালে সব যাত্রী নামিয়ে দেয়। পরে বাসটি পৌর শহরের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাসার সামনে দিয়ে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ত্রিশালগামী যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবাইয়া তাসনিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী ও শরিফুল ইসলাম নামে আরও দুজনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, শিশু রুবাইয়া তাসনিমের লাশ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সালমান আজাদী ও শরিফুলের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে রাখা আছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।