সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

কোটি টাকার দুর্নীতি তদন্তে পশ্চিমাঞ্চল রেলে দুদকের হানা

কয়েকশ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহীতে থাকা রেলভবনে (পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর) অভিযান পরিচালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান চালায়।

ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে নেতৃত্ব দেন, দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে দুদক কর্মকর্তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে কথা বলেন এবং এই সংক্রান্ত বিভিন্ন নথিপত্র দেখতে চান। এ সময় কিছু নথিপত্র পান আরও কিছু নথিপত্র তলব করেন। পরে সেগুলো আগামী কয়েক দিনের মধ্যেই দুদক কার্যালয়ে পাঠানোর কথা জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম।
এর আগে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন কেনাকাটায় কয়েকশ কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে। আর অনিয়মের বিষয়টি নিজস্ব অডিট আপত্তিতেও উঠে আসে। সেই অভিযোগ ও অডিট আপত্তির প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ জেলা কার্যালয় অভিযান চালায়।

দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন মালামাল কেনাকাটায় অসঙ্গতির অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালানো হয়। এখান থেকে সংশ্লিষ্ট কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। আরও কিছু নথিপত্র তলব করেছি। পরে এগুলো হাতে পেলে সব রেকর্ডপত্র পর্যালোচনা করা হবে। এরপর কমিশনে অবহিত করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার জানান, ২০১৮-১৯ অর্থ বছরের কেনাকাটা সংক্রান্ত বিষয়ে কার্যালয়ে দুদক কর্মকর্তা এসেছিলেন। তারা যেসব নথিপত্র দেখতে চেয়েছেন সেগুলো দেখানো হয়েছে এবং দেওয়া হয়েছে। আরও কিছু নথিপত্র চেয়েছিলেন। কিন্তু তারা হঠাৎ আসায় সব কাগজপত্র প্রস্তুত ছিল না। তবে আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলো দুদক কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান।

এদিকে অনিয়মের অভিযোগে উঠে এসেছে যে, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ২০১৮-১৯ অর্থ বছরের কেনাকাটায় একটি প্লাস্টিকের প্যাডেলযুক্ত ময়লা ফেলার ঝুড়ি (প্যাডেল ডাস্টবিন) কেনার কথা ৩৩৮ টাকায়; কিন্তু একেকটি ডাস্টবিন কেনা হয়েছে ১৩ হাজার টাকা দরে। একইভাবে বাড়তি দাম দেখিয়ে ৪৮৬ টাকার প্রতিটি হ্যাকসো ফ্রেম (ধাতু কাটার করাত) কেনা হয়েছে ৩ হাজার ৪৫০ টাকা দরে। আর প্রতিটি স্লাই রেঞ্জ কেনার কথা ৮৭৮ টাকায়; কিন্তু কেনা হয়েছে ৪ হাজার ৪৫০ টাকা দরে। একই উপায়ে ৩৫০ টাকার একেকটি কোদাল কেনা হয়েছে ২ হাজার টাকায়, ৩১৩ টাকার বালতি ১ হাজার ৯০০ টাকায়, ২০০ টাকার তালা ৫ হাজার ৬০০ টাকায়।

এছাড়া ১ হাজার ৬৫০ টাকার পর্দা অতিরিক্ত ১৮ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে।

এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে কেনাকাটা খাতে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি রেলভবনে অভিযান চালায় দুদক। সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও নিয়ে যান দুদক কর্মকর্তারা।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।