সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস করায় ২১ শিক্ষক বহিষ্কার, গ্রেপ্তার ১

বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় স্মার্টফোনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সহকারী কেন্দ্র সচিবসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আলামিন খান নামে এক যুবককে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

রোববার (৩ মার্চ) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। বেলা ১০টার দিকে পরীক্ষা শুরুর পরপরই পেলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা উপকেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রশ্নফাঁসের বিষয়টি ধরা পড়ে। কেন্দ্রটিতে ৪৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, আলামিন খান (২২) নামে বহিরাগত এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রশ্নফাঁসের সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের হাত রয়েছে এমন সন্দেহে সহকারী কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সোবাহানসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরের পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্র সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ফোনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আলামিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন শিক্ষকও এ ঘটনায় জড়িয়ে যেতে পারেন। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।