সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ ভেঙে দিয়েছে রাজউক

 

রাজধানীর খিলক্ষেতে ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। হোটেল কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাজউক আজ রোববার বিকেলে হোটেলটিতে অভিযান চালায়। নকশাবহির্ভূতভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে হচ্ছিল বলে জানিয়েছেন রাজউক কর্মকর্তারা।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জন মারা যান। অনুমতি ছাড়াই সেখানে রেস্তোরাঁর ব্যবসা পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি বিভিন্ন সংস্থার গাফিলতির বিষয়টি নতুন করে সামনে আসে। পরে পুলিশ, রাজউক ও সিটি করপোরেশন ঢাকার রেস্তোরাঁগুলোয় অভিযান শুরু করে।


এর ধারাবাহিকতায় আজ উত্তরায় অভিযান চালায় রাজউক। অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘নকশার সঙ্গে মিল না থাকায় আমরা ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালিয়ে ছাদে থাকা রেস্তোরাঁটি ভেঙে দিয়েছি। পাশাপাশি তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযান শেষে রাজউকের কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই রিজেন্সির ছাদে রেস্তোরাঁ চালানো হচ্ছিল। সেখানে রান্নাঘর, পার্টির আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো কিছুরই অনুমোদন ছিল না। রিজেন্সি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।