সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

রেলপথ ও সড়ক পথ অবোরধের হুঁশিয়ারি ছাত্রলীগের

সদ্য বিলুপ্ত ঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি পুনর্বহালের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যথায় রেলপথ ও সড়ক পথ অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে কসবা উপজেলা চত্বরে এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেয়।

এতে বিলুপ্ত ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য এসএম সাফায়েত হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, জেলা ছাত্রলীগ কালো টাকার বিনিময়ে বুধবার রাতের আঁধারে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। কোনো সম্মেলন ছাড়াই অগণতান্ত্রিকভাবে তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হককে অবগত না করেই এ কমিটি বিলুপ্ত করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জুন আফজাল হোসেন রিমনকে আহ্বায়ক, কাজী মানিক ও আশরাফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ৫৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই আহ্বায়ক কমিটি প্রায় পাঁচ বছর পর বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, কসবা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা থাকায় কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।