সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার শেষ দিনে কেন্দ্রে ব্যাপক ভাঙচুর

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার শেষ দিনে কেন্দ্রে ব্যাপক ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। রোববার বেলা একটার পর ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান ও উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা কেন্দ্রের ফ্যান, বৈদ্যুতিক বাল্ব, শৌচাগারের দরজা, কমোডসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এতে লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। মুঠোফোনে ধারণ করা ভাঙচুরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার ২০৩ নম্বর কক্ষের চারটি বৈদ্যুতিক ফ্যান, তিনটি টিউবলাইট ও কক্ষ–সংলগ্ন প্রসাধনকক্ষের ছয়টি শৌচাগারের দরজা, প্যান, কমোড ভাঙচুর করা হয়। ওই কক্ষের পাশে ২০৫ নম্বর কক্ষে দুটি ফ্যান ও দুটি টিউবলাইট ভাঙচুর করা হয়েছে। কক্ষ দুটিতে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের ৩১ জন, উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ও পৌর আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী পরীক্ষা দেয়।

বিদ্যালয়ের কর্মচারী (আয়া) মাকসুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা হইহুল্লোড় করে নেমে যায়। পরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে দেখি, সব ভাঙাচোরা। তখন স্যারেরাও দায়িত্ব শেষ করে চলে যান।’


এদিকে বিকেলে বিদ্যালয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, বিদ্যালয়ে পরীক্ষা শেষে উত্তরপত্র জমা নিয়ে পরীক্ষার্থীরা বের হওয়ার পর কক্ষ পরিদর্শকের বের হওয়ার কথা। কক্ষ পরিদর্শকেরা কী পরীক্ষার্থীদের কক্ষে রেখে উত্তরপত্র নিয়ে বের হয়ে গিয়েছিলেন? তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সরকারি সম্পদের এত ক্ষতি হতো না বলে তাঁরা মনে করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বলে, প্রতিবছরই এমন ঘটনা ঘটছে। সরকারি উচ্চবিদ্যালয়ের ছেলেরা সাধারণত সারা বছর তাদের স্কুলে ঢুকতে পারে না। কেবল পরীক্ষার সময় স্কুলে আসতে পারে। প্রতিবছর প্রতিহিংসা থেকে স্কুলের শৌচাগার, বেঞ্চে আজেবাজে কথা লিখে যায়। এবার তাণ্ডব চালাল।
ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য করতে গেলে বিদ্যালয়ে ছুটে আসেন ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মাওলানা এ এস এম মাসুম বিল্লাহ। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলব না। যা বলার প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব বলবেন।’ কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আমি ছুটিতে আসছি। ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুম বিল্লাহ স্যার। ভাঙচুরের ঘটনা শুনেছি।’

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।