সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সাংবাদিক অভিশ্রুতির সঙ্গে কুষ্টিয়ার বাবা-মায়ের ডিএনএর মিল


রাজধানীর বেইলি রোডে আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর সঙ্গে কুষ্টিয়া থেকে আসা সবুজ শেখ ও বিউটি খাতুনের ডিএনএনএর মিল পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক এ কে এম নাহিদুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
অভিশ্রুতি নামে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করে আসা এই তরুণীর বাবা–মায়ের দেওয়া নাম বৃষ্টি খাতুন। গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের আগুনে তাঁর মৃত্যুর পর খবর দেখে বাবা–মা বুঝতে পারেন, তাঁদের মেয়ে বৃষ্টিই মারা গেছে। পরে মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁর সঙ্গে বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুনের শরীরের নমুনা নিয়ে সিআইডির ল্যাবে পরীক্ষা করা হয়।
সিআইডি কর্মকর্তা নাহিদুল ইসলাম বলেন, বৃষ্টির মরদেহের দাবিদার তাঁর বাবা-মায়ের সঙ্গে ডিএনএ মিলেছে। বেইলি রোডের আগুনের ঘটনায় নিহত আরেক যুবকের বাবা-মায়ের সঙ্গেও তাঁর ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বৃষ্টি খাতুনের বাবা সবুজ শেখ প্রথম আলোকে বলেন, ‘আমাকে এখনো জানানো হয়নি। ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি।’

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।