সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ক্ষুব্ধ শাকিবের নায়িকা

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের উন্মাদনার কমতি নেই। প্রশংসা কুড়িয়েছে সিনেমার পোস্টারও। এবার এসেছে এর প্রথম গান।

গতকাল বৃহস্পতিবার শাকিবের জন্মদিন উপলক্ষে গানটি সবার জন্য উন্মুক্ত করা হয়। ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে রাজকুমারের সঙ্গে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির রোমান্স দেখতে পায় দর্শকরা। তবে গানটি নিয়ে অভিনেত্রী কোর্টনি কফি উদ্বিগ্ন প্রকাশ করেছেন। জানিয়েছেন এর কারণও।

গান প্রকাশের আগে গানের রোমান্টিক একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। যেটি শাকিব খানও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেন। ছবিটি শেয়ার করে এই নায়ক লিখেছেন, ‘আজ সন্ধ্যা ৭টায় আসছে রাজ কুমারের রোমান্টিক গান।’
এটুকু ঠিক ছিল, কিন্তু শেয়ার করা পোস্টারে দেখা যায় অভিনেত্রী কোর্টনি কফির ইংরেজি বানান ভুল। শাকিবের সেই পোস্ট শেয়ার করে ভুলটি অবশ্য নায়িকা নিজেই ধরিয়ে দিয়েছেন। এরপর তিনি লিখেছেন, ‘মুক্তির জন্য উত্তেজিত!! যদি পোস্টারে আমার নামের বানান ঠিক থাকত।’

তবে কিছু সময় পরই ছবিতে কফির নামের বানান ঠিক করে দেওয়া হয়। এরপর ক্যাপশনও পরিবর্তন করেন মার্কিন এই নায়িকা।

পোস্টারে কোর্টনির ‘কফি’ ইংরেজিতে, ‘সিওএফএফইই’ দিয়ে লেখা হয়। কিন্তু তার নামের বানান হচ্ছে, ‘সিওএফএফইওয়াই’।

রাজকুমারের এই গানে কণ্ঠ দিয়েছেন বালাম-কোনাল। এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর সংগীত করেন আকাশ সেন।

হিমেল আশরাফের পরিচালনা ও আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।