সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ইসরায়েলের গণহত্যা নিয়ে তদন্ত করা কর্মকর্তাকে হুমকি

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে, তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনে এমন প্রতিবেদন জমা দিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজ। আর এই প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে তাকে। হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ এই কর্মকর্তা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের র‌্যাপোটিয়ার ফ্রান্সিসকা আলবানিজ জানিয়েছেন, ইসরায়েলের চালানো গণহত্যা নিয়ে প্রতিবেদন দেওয়ার পর থেকেই তিনি হুমকি পাচ্ছেন। তবে, কাদের থেকে হুমকি পাচ্ছেন, তা প্রকাশ করেননি তিনি। জানান, যতই হুমকি দেওয়া হোক, নিজের অবস্থান থেকে সরে আসবেন না।

এর আগে, জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামের একটি প্রতিবেদন তুলে ধরেন অধিকৃত অঞ্চলগুলোতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা তার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে তিনি দেখতে পেয়েছেন।
গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধে দেশটির ওপর নিষেধাজ্ঞাসহ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান আলবানিজ। বলেন, সদস্য দেশগুলোকে মানবাধিকার কমিশনের বাধ্যবাধকতা মেনে চলা উচিত। ইসরায়েলের ওপর অস্ত্র ও অন্য নিষেধাজ্ঞা জারির মাধ্যমে তা মেনে চলা সম্ভব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে, তাই এটাই প্রয়োজন। ফ্রান্সেসকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে, একে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।
গেল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

কিছুদিন ধরেই গাজার রাফাহ সীমান্তে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে এতে আপত্তি আমেরিকার। এ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফর করার কথা ছিল ইসরায়েলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের বিরত থাকার পর এ সফর বাতিল করেছেন নেতানিয়াহু।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।