সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯

কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে সাতজন। ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার থেকে পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাডাং এবং অন্য ৮ টি এলাকায় এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭০০ বাড়ি, বহু সেতু ও স্কুলসহ প্রায় ১১৩ হেক্টর (২৮০ একর) কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা নিখোঁজদের সন্ধান করছে। একাজে এখন পর্যন্ত ১৫০ জন উদ্ধারকারী নিয়োগ করা হয়েছে। ভূমিধসের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আবদুল মালিক এক বিবৃতিতে বলেন, “আজকের উদ্ধারকাজে বিভিন্ন দুর্যোগ সংস্থার ১৫০ কর্মী নিয়োগ করা হয়েছে।”
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, “যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা কাছের মসজিদে জড়ো হয়েছে। কিন্তু তাদের জন্য কোনও অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি। তাদেরকে খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার অনেকে বাড়িও ফিরে গেছেন।”

তিনি আরও বলেন, পাডাং প্যারিয়ামান এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) জুড়ে ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। সেখানকার অধিকাংশ এলাকা এখনও বন্যাকবলিত।

আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপিবি। সংস্থাটি বন্যা ও ভূমিধসের কারণে আরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কও করেছে।

ইন্দোনেশিয়ায় এ বছর বর্ষা শুরু হয়েছে জানুয়ারিতে। আবহাওয়া সংস্থা বিএমকেজি প্রথম প্রান্তিকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে। জাভা ও সুমাত্রা দ্বীপে বৃষ্টি আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।