সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

আলিম পরীক্ষার ফরম ফিলআপ শুরুর তারিখ ঘোষণা

চলতি বছর এইচএসসি পরীক্ষার মতো মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ এপ্রিল শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

সোমবার (২৫ মার্চ) মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ এপ্রিল থেকে শুরু করে ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। সোনালী ব্যাংকের (সোনালীসেবা) মাধ্যমে ফি দেওয়া যাবে ২৮ এপ্রিল পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। এর আগে, সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ এপ্রিল।

আরও বলা হয়, প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে। সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা-মাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগে অতিরিক্ত বিষয়সহ মোট ৩ হাজার ১২০ টাকা, সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।