সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

৬১ কেজি সোনা চোরাচালান

এক দশক আগে রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে ৫ বস্তা দেশি–বিদেশি মুদ্রা ও ৬১ কেজি সোনা উদ্ধারের মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ ১১ আসামি খালাস পেয়েছেন। তবে শেখ মোহাম্মদ আলী নামের এক আসামির ২ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ঢাকার ২১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত–এ–ইলাহী চৌধুরী গত সোমবার এ রায় দেন।

রায়ে আদালত বলেছেন, ৬১ কেজি সোনা চোরাচালান মামলার প্রধান অভিযুক্ত এস কে মোহাম্মদ আলী ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক।
রায়ে আদালত আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা কিসের ভিত্তিতে আসামিদের শনাক্ত করলেন বা তাঁরা কীভাবে আসামি অভিযুক্ত শেখ মোহাম্মদ আলীকে চোরাচালানে সহায়তা করলেন, এর কোনো ব্যাখ্যা অভিযোগপত্রে দেওয়া হয়নি। এসব আসামিদের কি বাংলাদেশের বাইরে আসা–যাওয়া ছিল? বা ঘটনার ঠিক আগে তাঁদের কেউ কি বাইরে থেকে বাংলাদেশে এসেছিলেন, সে ধরনের কোনো বক্তব্য অভযোগপত্রে নেই।

রায়ে বিচারক উল্লেখ করেন, এস কে মোহাম্মদ আলীর ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিদের নাম থাকা ছাড়া আর কোনো সাক্ষ্যপ্রমাণ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। কাজেই অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হওয়ায় রিয়াজসহ বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হলো।

রিয়াজ উদ্দিন ছাড়া খালাস পাওয়া ১১ আসামির মধ্যে আছেন মজিবুর রহমান চৌধুরী, সালেহ আহম্মেদ, এস এম নুরুল ইসলাম, আবু আহম্মেদ, নবী নেওয়াজ খান, ওমর ফারুক, আলী হোসেন মুন্না, বাবু, উজ্জ্বল ঘোষ ও পংকজ সাহা।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. শহীদ উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীর কাছ থেকে ৬১ কেজি সোনা উদ্ধার করা হয়, সেটি প্রমাণিত হয়েছে। তবে সহযোগী হিসেবে মোহাম্মদ আলী আসামি রিয়াজ উদ্দিনসহ বাকিদের নাম বললেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি পুলিশ। তদন্তে দুর্বলতা ছিল, সেটি অস্বীকার করার উপায় নেই।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।