সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বুয়েটে ভর্তি পরীক্ষায় শীর্ষে যারা

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মেধাতালিকায় ‘ক’ গ্রুপে ২ হাজার দুজন এবং ‘খ’ গ্রুপে ৬০ জন এবং অপেক্ষমাণ তালিকায় ১৫৩ জনের নাম প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ‘ক’ গ্রুপে প্রথম হন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী আদনান আহমেদ তামিম। তার পরীক্ষা রোল ছিল ৫২৭০৭। দ্বিতীয় স্থান অধিকার করেন একই কলেজের হাবিবুল্লাহ খান। তার পরীক্ষা রোল ছিল ৫২৮৮০। এ ছাড়া, তৃতীয় হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র সুদীপ্ত পোদ্দার। তার রোল ৫০৯৬৩।

অন্যদিকে ‘খ’ গ্রুপ থেকে আর্কিটেকচারে প্রথম হন কঙ্গনা সাহা দোলা, যার পরীক্ষার রোল ৯০৩৪৩। দ্বিতীয় স্থানে রয়েছেন সুমাইয়া ইয়াসমিন, রোল ৯০৩৩৩ এবং তৃতীয় স্থান দখল করেন তাসনিম আশরাফ, রোল ৯০০০৩।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, মেধাক্রম অনুযায়ী মোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা এবং বিজ্ঞপ্তিতে নির্দেশিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্মে তথ্যপূরণ করবেন। দ্বিতীয় ধাপে ভর্তির ফি প্রদান করবেন।

এ বছর প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি ৭ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, স্থাপত্য বিভাগের ভর্তি ফি ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফির রশিদ জমা সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৭ মার্চ স্থাপত্য বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাক্ষাৎকার ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, এর আগে গত ৯ মার্চ বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষায় (মডিউল ‘এ’ : গ্রুপ ‘ক’ এবং ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা) এবং (মডিউল বি : ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বেলা ২টা থেকে বেলা সাড়ে ৩টা অনুষ্ঠিত হয়।

বুয়েটে কেমিকেল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরাকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩টি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩০৯টি বরাদ্দ রয়েছে।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।