সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

কিশোর আলো ও ফ্রেশের ‘আগামীর অনন্যা’ এবার মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতায় কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ‘আগামীর অনন্যা’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মেডিকেল অফিসার তানিয়া আক্তার উপস্থিত কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে প্রদান করা হয়।

প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, আগামীর প্রতিযোগীতায় টিকে থাকতে হলে পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রেখে ভালো মানুষ হতে হবে এবং সৃজনশীল বই পড়তে হবে।

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের সহযোগী ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, ‘মাসিক চলাকালে সচেতনতার অভাবে আমাদের দেশের নারীরা জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। শহরের নারীরা মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও শহরের বাইরে বা গ্রামাঞ্চলের বেশির ভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করেন। বাংলাদেশের প্রায় ৭১ শতাংশ নারী তাঁদের মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এ জন্য এমজিআই ২০২৩ সালের মার্চে নারীদের মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত নতুন একটি স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে আসে, যার নাম “ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।”

’কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে জোর দেন। পাশাপাশি সাহিত্যচর্চা ও বিজ্ঞানচর্চা করতে সবাইকে উৎসাহিত করেন তিনি। জীবনে টিকে থাকতে হলে যেমন ভালোভাবে পাঠ্যপুস্তক পড়াতে হবে, তেমনি আমাদের আশপাশে কী কী হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়, যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

 

 

 

 

 

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।