সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

সিলেটের পর চট্টগ্রাম টেস্টের ভরাডুবির মাধ্যমে শেষ হলো লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের স্থায়ী দায়িত্ব পাওয়ার পর নাজমুল হোসেন শান্তর এটি ছিল প্রথম মিশন। সেই মিশনে পুরোপুরি ব্যর্থ না হলেও শান্তকে ঠিক সফল বলা যাবে না। তবে লঙ্কা বধে সফল না হলেও বিসিবি থেকে কোটি টাকাই পাচ্ছেন শান্তরা।

গত ফেব্রুয়ারিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রস্তাবনা অনুযায়ী ৯ম বোর্ড সভায় ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয় বোর্ড। আর সেই অনুমোদনের পর প্রথম সিরিজ ছিল শ্রীলঙ্কার সাথের পূর্ণাঙ্গ সিরিজ। সেই সিরিজে খারাপ করলেও বাড়তি ম্যাচ ফিই পাচ্ছেন ক্রিকেটাররা।

নবম বোর্ড সভার আগে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলে খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ৩ কোটি ২৪ লাখ টাকা। সেই টাকা বেড়ে বর্তমানে হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। সুতরাং পুর্বের চুক্তির তুলনায় শান্ত-মিরাজদের পকেটে ঢুকছে বাড়তি ১ কোটি ২ লাখ টাকা।এছাড়াও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেও আগের সিরিজগুলো থেকে ২ লাখ টাকা বেশি পাচ্ছেন জাকির-খালেদরা। টেস্টে এর আগে ছিল ৬ লাখ টাকা, সেটি এখন বেড়ে হয়েছে ৮ লাখ টাকা।অন্যদিকে সাদা বলের দুই ফরম্যাটেও আগের থেকে বেশি টাকা পকেটে পুড়বেন ক্রিকেটাররা। ওয়ানডেতে ক্রিকেটাররা যেখানে ৩ লাখ টাকা ম্যাচ ফি পেতেন, তা বেড়ে হয়েছে ৪ লাখ। আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

শুধু তাই নয় সাধারণত যেকোনো জয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জয়ী দলের সদস্যদের বোনাস দিয়ে থাকে। এবার বাড়ানো হয়েছে সেই বোনাসের পরিমাণও। বোনাস দেওয়ার ক্ষেত্রে অবশ্য একটি নিয়ম অনুসরণ করে আসে বিসিবি। প্রতিপক্ষ দলের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই বোনাস দেওয়া হয়। বিসিবির নিয়মনুযায়ী র‌্যাঙ্কিংয়ের সপ্তম থেকে নবম স্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস বেড়ে হয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৭০০ ডলার। সিরিজ জিতলেও ১ লাখ টাকা বরাদ্ধ, এর আগে যা ছিল ৫০০ ডলার। সেই হিসেবে লঙ্কানদের র‌্যাঙ্কিং সপ্তম হওয়ায় তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতায় ১ লাখ টাকা করে বোনাস মিলেছে মুশফিক-রিয়াদদের। এছাড়াও টি-টোয়েন্টিতে একটি ম্যাচ জেতায় টাইগাররা পেয়েছেন ৭০ হাজার টাকা বোনাস।

তা ছাড়া অধিনায়ক হিসেবে শান্ত প্রতি মাসে বেতনের সঙ্গে বাড়তি পাবেন ১ লাখ টাকা। সহ-অধিনায়ক মিরাজ পাবেন ৫০ হাজার টাকা।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।