সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

আম্বানি ছেলে মেয়েদের পড়াশোনা কত দূর

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ব্যয়বহুল-জমকালো প্রাক্-বিয়ের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই ব্যবসায়ী পরিবারটির ধনদৌলত নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। শুধু ধনদৌলত নয়, পড়াশোনার দিক দিয়েও আম্বানি পরিবারের সদস্যরা অগ্রগামী। তাঁরা প্রত্যেকে উচ্চশিক্ষিত। পড়েছেন খ্যাতনাম সব বিশ্ববিদ্যালয়ে।
মুকেশ আম্বানি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ। তিনি ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। পরে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। ১৯৮০ সালে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে যোগ দেন মুকেশ।

অনিল আম্বানি
মুকেশের ভাই অনিল আম্বানি। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কেসি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ওয়ার্টনের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি।

নীতা আম্বানি
মুকেশের স্ত্রী নীতা আম্বানি। তিনি মুম্বাইয়ের নরসি মঞ্জি কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে বাণিজ্যে স্নাতক করেছেন। তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম শিল্পী।

আকাশ আম্বানি
মুকেশ-নীতার বড় ছেলে আকাশ আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন।

শ্লোকা মেহতা
আকাশের স্ত্রী শ্লোকা মেহতা। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক করেছেন। এ ছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।

ইশা আম্বানি
আকাশের যমজ বোন ইশা আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ইয়েলে তাঁর পড়াশোনার বিষয় ছিল মনোবিজ্ঞান ও দক্ষিণ এশিয়া অধ্যয়ন। এ ছাড়া তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

আনন্দ পিরামল
ইশার স্বামী আনন্দ পিরামল। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন। পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করেন।

অনন্ত আম্বানি
মুকেশ-নীতার ছোট ছেলে অনন্ত আম্বানি। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।