সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

বিটিভির উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) ‘উপসহকারী প্রকৌশলী’ পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়। প্রার্থীদের মোট ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের বাছাই পরীক্ষা আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগরে এই পরীক্ষা নেওয়া হবে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৭।

বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রের নাম এই লিংকে দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষার্থীরা পরীক্ষার হলে হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। প্রবেশপত্রে উল্লিখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য, বাছাই পরীক্ষার জন্য প্রযোজ্য নয়।

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।