সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

চট্টগ্রাম টেস্টে হাথুরুকে পাচ্ছে না টাইগাররা

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর অনেকটা আত্মবিশ্বাস নিয়েই সিলেট টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে সেই আত্মবিশ্বাস চূর্ণ-বিচর্ণ হতেও সময় লাগেনি। সফরকারীদের হাতে রীতিমতো ভরাডুবি হতে হয় নাজমুল হোসেন শান্তর দলের। এবার বাংলাদেশের সামনে লড়াই চট্টগ্রামে হওয়া দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফেরা।

অবশ্য দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ দেখা দিয়েছে। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে হবে সাকিব-শান্তদের। ব্যক্তিগত প্রয়োজনে জরুরিভিত্তিতে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে লঙ্কান এই কোচকে।

বুধবার (২৭ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩০ মার্চ চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে সেই সময়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে। ব্যক্তিগত দরকারে জরুরি ভিত্তিতে তাকে অস্ট্রেলিয়ায় যেতে হচ্ছে। তার অবর্তমানে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে বিসিবি সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিসিবি ছুটি চলাকালীন সময়ে হাথুরুসিংহের চাহিদা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সকলকে সম্মান রাখতে অনুরোধ করেছে।
এদিকে প্রথম টেস্টের ভেন্যু সিলেট থেকে আজ বাংলাদেশ দলের চট্টগ্রাম যাওয়ার কথা। চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ও হাসান মাহমুদ আগামীকাল সকালে দলের সঙ্গে যোগ দেবেন।

এছাড়াও এই টেস্টের প্রস্তুতির জন্য দুই দিন সময় পাবে বাংলাদেশ। প্রধান কোচ হাথুরুসিংহেকে ছাড়াই বাংলাদেশ দলের খেলোয়াড়দের সেই প্রস্তুতিটা নিতে হবে।

সর্বশেষ

1

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

2

আমাদের সময়ের হিটলার

3

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

4

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

5

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

6

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

7

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

8

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

9

Al Jazeera English | Live

10

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

11

ধর্ষণ মামলা ও নারী নির্যাতন মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ

12

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ঈদের দিনও চলতে পারে

13

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

14

হরমুজ প্রণালী ট্রাম্পের মুখে চিন্তার ভাজ:-

15

কাল পবিত্র শবেকদর

16

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায়

17

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

18

ইরানের সর্বোচ্চ নেতা পুতিনের অভিনন্দন

19

চার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

20

শহীদ হাদি হত্যার আসামিদের দেশে

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।