সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

হবু স্ত্রীর জন্য বরিশালের কাছ থেকে যে উপহার পেলেন মিলার

বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসার আগেই জানা গিয়েছিল শিগগিরই নিজের বিয়ের পীড়িতে বসবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। বরিশালের হয়ে দুই ম্যাচের চুক্তিতে এলেও দল ফাইনালে ওঠায় মোট তিন ম্যাচ খেলেন তিনি।

শুক্রবার (১ মার্চ) দশম বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে ফরচুন বরিশাল নিজেদের প্রথম শিরোপা জিতে। ম্যাচটিতে মিলার বড় ভূমিকা না রাখলেও দলের জয়ের সময় ক্রিজেই ছিলেন। শিরোপা জয়ী বরিশাল তারকা এ ক্রিকেটারের বিয়ে উপলক্ষে তার হবু স্ত্রীর জন্য উপহার পাঠিয়েছে।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, ‘আমাদের পক্ষ থেকে মিলারকে ধন্যবাদ জানিয়েছি। এ ছাড়াও আমাদের পক্ষ থেকে তার হবু স্ত্রীর জন্য জামদানি শাড়ি গিফট করে দিয়েছি।’

এ ছাড়া চলতি মার্চ মাসেই লঞ্চে করে বিপিএলের ট্রফি বরিশালে নিয়ে যাওয়া হবে বলে জানান মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি লঞ্চে করে নিয়ে যাওয়ার জন্য। মেডিকেল চেকআপের জন্য তামিম বাইরে চলে গেছে। তামিম আসার পরপরই আমরা চেষ্টা করব একটা তারিখ নির্ধারণ করে ট্রফি নিয়ে যেতে। আমরা জানিয়ে দেব সবাইকে।’

এ ছাড়াও বিসিবির সকল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনায় বসা উচিত বলেও জানান বরিশালের কর্ণধার। তিনি বলেন ‘বিসিবি আমাদের কখনো ডাকেই নাই। আপনাদের মাধ্যমেই বলতেছি- তাদের উচিত আমাদের ডাকা। যদি এভাবেই বিপিএলকে চালান, তা একসময় হারিয়ে যাবে।’

সর্বশেষ

1

৭ শতাংশ সুদে শিল্পঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

2

এফডিআই বাড়াতে প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন দিল মন্ত্রিসভা

3

Kishore Mahbubani on US, China & The Cost of Great Power Rivalry

4

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরণ বা ক্ষতিপূরন প্রদানে

5

বিশ্বমিডিয়ায় আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

6

রাজশাহী অঞ্চলে আমের মৌসুম ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

7

রাজধানীর পশুর হাটে বাড়ছে ভিড়, বাড়ছে দুশ্চিন্তাও

8

শনাক্ত করো। মুছে দাও। বিতাড়িত করো

9

ইরানকে অস্ত্রের সীমা ছাড়িয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া

10

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না চীন

11

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে 2026-2027

12

দেশের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি: কমিটি পুনর্গঠন

13

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর থেকে কি জাহাজ চলছে

14

আমাদের সময়ের হিটলার

15

ইসরাইলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে?

16

যেভাবে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প

17

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

18

স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

19

মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব

20

সংসদে বিরোধী দলের ওয়াকআউট, জুলাই সনদ

আমাদের ঠিকানাঃ

Sonartori Tower, 12 Sonargaon Road, Banglamotor, Dhaka 1000, Bangladesh.
ফোন : অফিস যোগাযোগ, +88 01730-372-370 ।
ফ্যাক্স : , । ই-মেইল: mail@lexbd24.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: +88 01730-372-370, +88 01730-372-370 । ই-মেইল: mail@lexbd24.com
সার্কুলেশন : ফোন: +88 01730-372-370।

| নিউজলেটার

লেক্স বিডি ২৪ থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।